শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা
প্রথম পাতা » আঞ্চলিক » উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা
২৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা

---উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ খুলনা শহরের রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রূপসা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধানশিক্ষক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সিদ্দিকা, ডিপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক কর্মকর্তা, খুলনা এবং আব্দুল মমিন, টিইএসও, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, মোছাম্মাত নাইমা জাহান, কুমারেশ চন্দ্র ও সিরাজুল ইসলাম।

ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার জলবায়ু সংক্রান্ত দলগত কাজের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।  প্রধানশিক্ষক বলেন, জলবায়ু সচেতনতা স্কুল থেকেই শুরু হোক। প্রতিটি স্কুলের শিক্ষক ও শত শত শিক্ষার্থী এগিয়ে আসলে মানবসৃষ্ট দুর্যোগ কমে আসবে। আগে থেকে সচেদত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কম হবে।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা বেশি বেশি পাঠ্যসূচিতে সংযুক্ত করার বিষয়ে সরকারের নিকট দাবি জানান। এই অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জাহিদ হাসান ও মনিরুল ইসলাম।





আঞ্চলিক এর আরও খবর

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আর্কাইভ