রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ রাজিদা বেগম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাকিম শাহাদাৎ হোসাইন। ২ নভেম্বর রবিবার সকালে প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাৎ হোসাইন। তিনি জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের কাকাড়াবুনিয়া গ্রামের জামাইপাড়া সংলগ্ন বিআরএস-১৫ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ একর ১২ শতক জমির তিনি বৈধ ও রেকর্ডভুক্ত মালিক। যা গত ১১ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় একই এলাকার আফজাল-রাজিয়া দম্পতি ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় শাহাদাৎ হোসাইন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২১) দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমি বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজিদা বেগম ওই জমির গাছপালা কর্তন ও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় রাজিদা বেগম মিথ্যা ও কল্পিত কাহিনী সাজিয়ে শাহাদাৎ হোসাইন এর কলেজপড়ুয়া ছেলে ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। এমনকি রাজিদা বেগম অভিযোগ তার (আলীর) পুত্রবধূ শাপলার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসাইন বলেন, এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে রাজিদা বেগম গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।






নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন 