শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
২২৬ বার পঠিত
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 ---পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ রাজিদা বেগম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাকিম শাহাদাৎ হোসাইন। ২ নভেম্বর  রবিবার সকালে প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাৎ হোসাইন। তিনি জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের কাকাড়াবুনিয়া গ্রামের জামাইপাড়া সংলগ্ন বিআরএস-১৫ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ একর ১২ শতক জমির তিনি বৈধ ও রেকর্ডভুক্ত মালিক। যা গত ১১ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় একই এলাকার আফজাল-রাজিয়া দম্পতি ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় শাহাদাৎ হোসাইন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২১) দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমি বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজিদা বেগম ওই জমির গাছপালা কর্তন ও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় রাজিদা বেগম মিথ্যা ও কল্পিত কাহিনী সাজিয়ে শাহাদাৎ হোসাইন এর কলেজপড়ুয়া ছেলে ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। এমনকি রাজিদা বেগম অভিযোগ তার (আলীর) পুত্রবধূ শাপলার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসাইন বলেন, এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে রাজিদা বেগম গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক

আর্কাইভ