বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ
পাইকগাছায় সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই বর্ষবরণের মধ্যে দিয়ে পৌরসভার সরল শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, দেবাশীষ কুমার দাশ, সঞ্জয় দেবনাথ, মো. আসাদুজ্জামান ও ঝংকার ঢালী। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা এর উপস্থাপনায় সভার শুরুতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষকরা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সহ-সভাপতি অলোক মৃধা, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জানান, প্রধান শিক্ষক শেখ হাফিজুল ইসলাম, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, নার্গিস সুলতানা, সৌরভ রায়, বিএম আখতার হোসেন, মো. কোহিনূর ইসলাম, রেখা রাণী মন্ডল, খুরশিদা আক্তার, রিনা রাণী ঘোষ, শিপ্রা বর, অহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান, জয়া দাশ, অজয় রায়, নাজিরা খাতুন, জাহানারা খাতুন, বেনজির আহমেদ, নজরুল ইসলাম, আ. হাদি, ছন্দা ঘোষ, অজয় রায়, সুষমা, শেখর রায়, লুৎফর রহমান গাজী, গোপাল চন্দ্র বিশ্বাস, সুকুমার গোলদার। এসময়ে অন্যান্য প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 