শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
৩৩১ বার পঠিত
বুধবার ● ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 --- বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও    কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনে দুর্যোগ কী, দুর্যোগ কত ধরনের, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী, দুর্যোগ কেন হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) কাকে বলে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ক্লাস্টার পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি প্রণয়নের উদ্দেশ্য, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কী, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য, দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে প্রবীণ/বয়স্ক ব্যক্তিরা কী কী সমস্যায় পড়েন, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের নিরাপত্তার জন্য করণীয়, নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে উপস্থাপনা করা হয়।

ওরিয়েন্টেশনের সমাপনীতে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল  অংশগ্রহণকারীদের লিডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোর যথাযথ প্রয়োগ করার অনুরোধ করেন।  তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর কল্যাণে লিডার্স-এর কার্যক্রম তুলে ধরেন এবং লিডার্স-এর জন্য আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

সবশেষে গাবুরা ইউনিয়নের সচিব জনাব আব্দুল আজীজ বলেন, লিডার্স আজ যে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করেছে সেটি খুবই সময় উপযোগী ও প্রশংসার দাবি রাখে। ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে পারি তাহলে আজকের ওরিয়েন্টেশন স্বার্থক হবে। তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে দুর্যোগে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ  ‍ভূমিকা রাখার আহবান করেন। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেনকে কৃতজ্ঞতা জানান।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)