বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খুলনায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘খাদ্য জনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিরসনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় সেমিনার ২৫ এপ্রিল
বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নিরাপদ খাদ্য আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুস্থ থাকতে হলে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই। ভোক্তা যে পণ্যটি গ্রহণ করছেন সেটির গুণগতমান সম্পর্কে সচেতন হতে হবে। অনিরাপদ খাদ্য কৃষক, ব্যবসায়ী ভোক্তা সবার জন্যই ক্ষতিকর। খাওয়ার সময় আমাদের খাদ্যমান যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি আরও বলেন, বাজারে ভেজাল খাদ্যের বিক্রি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ যুগোপযোগী করা হচ্ছে। মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নে সরকারের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আহবান জানান চেয়ারম্যান।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) আবু নূর মোঃ শামসুজ্জামান। সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন। স্বাগত বক্তৃতা করেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল আলম। খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, ক্যাবের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ সেমিনারে মুক্ত আলোচনা করেন।
সেমিনারে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, পেশাজীবী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা মেট্টোপলিটন কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 