বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » ১০২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দিল পুলিশ
১০২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দিল পুলিশ

মাগুরা প্রতিনিধি:- মাগুরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০২ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দিয়েছে মাগুরা জেলা পুলিশ। এ বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তারা এ উদ্ধার কাজ করেন।
এসময় ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়াসহ বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণার শিকার ৮ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তিদের/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ০৮ জন ভিকটিমকে উদ্ধার, ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার ০৪ জন ও আলামত ১.৫ (দেড়) ভরি স্বর্ণ উদ্ধার, ১ টি ইজিবাইক উদ্ধার, ৪ টি ফেসবুক সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং ৪৩ অন্যান্য অভিযোগ নিষ্পত্তি করা হয় বলে জানান জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকালে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানান জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগীদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা বুঝিয়ে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 