মঙ্গলবার ● ৭ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৩ আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ৩ আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপুষ্ট কাঁচা আম পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ৬ মে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঝড় বৃষ্টির মধ্যে পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় রাসায়নিক ব্যবহার করে অপুষ্ট কাঁচা আমে পাকানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ধারায় ৩ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২৪টি ক্যারেট ভর্তি রাসায়নিক মিশ্রিত আম গাড়ির চাকায় পিষ্টে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য প্রসেনজিৎ মণ্ডল প্রমুখ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।






মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড 