মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেযে গণসংযোগ শুরু করেছে
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেযে গণসংযোগ শুরু করেছে

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেযে গণসংযোগ শুরু করেছে। ১৩ মে, সামবার সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা ও রিটার্নিং অফিসার মােঃ নাজমুল হুসেইন খান তৃতীয় ধাপে কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ কারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম পেয়েছেন আনারস, জিএম মােহসিন রেজা মটরসাইকেল ও এ্যাডঃ অনাদী সানা ঘােঁড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা টিয়া পাখি, এ্যাডঃ আরাফাত হােসেন টিউবওয়েল, এ্যাডঃ মেহেদী হাসান তালা, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ বই, এ্যাডঃ এসএম আব্দুর রাজ্জাক চশমা, দিলীপ কুমার বৈরাগী বৈদ্যুতিক বাল্ব ,আব্দুর রব খােকন পালকী, মােঃ শফিকুল ইসলাম মােল্যা উড়ােজাহাজ ও মােঃ দিদারুল ইসলাম মাইক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নাসিমা আলম হাঁস, নীলিমা রানী চক্রবর্তী ফুটবল ও আয়শা খাতুন কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে কয়রা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 