শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় আন্তর্জাতিক যোগ দিবস পালন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় আন্তর্জাতিক যোগ দিবস পালন
৩৮০ বার পঠিত
শুক্রবার ● ২১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় আন্তর্জাতিক যোগ দিবস পালন

---
 
যোগব্যায়াম শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি একজন ব্যক্তির শরীর, মন ও সকল অভ্যন্তরীণ শক্তির  পুর্ণ বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন, খুলনার ভারপ্রাপ্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সন্দিপ কুমার। ২১ জুন শুক্রবার বিকাল ৪টায় খুলনা মহানগরীর সামছুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস চত্ত্বরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতীয় সহকারী হাইকমিশন খুলনা অফিসের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন আসন, মুদ্রা, অনুশীলন ও কলাকৌশল প্রদর্শন করা হয়। এই বছর যোগ অনুশীলনের পর্বটি পরিচালনা করেন ইয়োগা ভাইভ এর ইন্সট্রাক্টর বেঞ্জির জ্যোতি। ৫০মিনিটের এই অনুশীলন পর্বে তিনি ২৫টির অধিক যোগাসন করে দেখান। এখানে বিভিন্ন শ্রেণি পেশার  অনুশীলনকারীদের অংশগ্রহনে এই অনুষ্ঠানে যে সকল যোগ ব্যায়াম নিয়মিত করার ফলে মানুষ শারিরীক ও মানসিক ভাবে সুস্থ ও রাগ মুক্ত থাকবে তা প্রদর্শন করা হয়।

বেঞ্জির জ্যোতি জানান, সর্বাঙ্গীণ সুস্থতার জন্য যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম শুধু শারিরীক ব্যায়াম নয়। এটি শরীর এবং মনকে সুস্থ রাখে। মানুষ এখন করোনা পরবর্তী অসুখ, বিষণ্ণতা ও মানসিক অবসাদে ভুগছেন। এ অবস্থায় যোগব্যায়াম করলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ২১ জুন তারিখটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ বলে ঘোষণা করার প্রস্তাব দেন। তিনি যোগব্যায়ামকে “invaluable gift of India’s ancient tradition” বলে উল্লেখ করেন। মোদীর এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুন তারিখটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করে। এর পর ২০১৫ সালের ২১ জুন প্রথম গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।





স্বাস্থ্যকথা এর আরও খবর

উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)