শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পৌরসভার তত্ত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় ২২ মে শুক্রবার ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হয়।
জানা গেছে, পৌর এলাকায় অবাধে বিচরণকারী কুকুরগুলোকে টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের সার্বিক তদারকি করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 