সোমবার ● ৮ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীয়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পঞ্জি ২০২৫-২৬ এর আওতায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে । গতকাল সোমবার সকাল ১০ টায় শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনালে উপজেলার ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। নির্ধারিত খেলা শেষে ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রানার আপ হয় অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আড়পাড়া আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার বিএম সাজীন ইসরাত।






পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 