শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
৩ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গত তিনদিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল।

 দিঘলিয়া গ্রামের শামীম মোল্যাসহ অনেকে জানান, ১৬ শতক সরকারি জমি থেকে সাইফ উদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ধরে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন। তবে, কিছু গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।

 এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছকাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে আমি ঘটনাস্থলে পাঠাই। গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১ খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)