শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় নিউজ পোর্টালের অফিসের অগ্নিসংযোগ ও ৪ সাংবাদিকের বাড়ি ভাংচুর
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় নিউজ পোর্টালের অফিসের অগ্নিসংযোগ ও ৪ সাংবাদিকের বাড়ি ভাংচুর
৪০৬ বার পঠিত
বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নিউজ পোর্টালের অফিসের অগ্নিসংযোগ ও ৪ সাংবাদিকের বাড়ি ভাংচুর

---

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতিকারী পাইকগাছায় এসডব্লিউ নিউজ এর কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও ৪ সাংবাদিকের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। পাইকগাছার নতুন বাজারে অবস্থিত অনলাইন নিউজ পোটাল এসডব্লিউ নিউজ ২৪ ডট কম এর কার্যালয় অবস্থিত। অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক প্রকাশ চন্দ্র ঘোষ (বিধান), তিনি স্থানীয় দৈনিক স্পন্দন, পত্রদূত ও জাতীয় দৈনিক সবুজ দিনের পাইকগাছা প্রতিনিধি। তিনি সাংবাদিকতা ও কলামিস্ট হিসাবে লেখালেখিতে প্রকাশ ঘোষ বিধান নামে সুপরিচিত। তিনি পরিবেশবাদী সংগঠন বনবিবি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ ও হৈমনরেন্দ্র গন্থাগারের কার্যক্রম উক্ত কার্যালয়ে পরিচালনা করেন। ভাংচুর ও অগ্নিসংযোগে একটি কম্পিউটার, ল্যাবটপ, দুটি ক্যামেরা, সাত শত বইসহ বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। উপজেলার পুরাইকাটি গ্রামে অবস্থিত সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর বাড়িতে হামলা করে তার ভাড়াটিয়া সন্তু অধিকারীর ঘরের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে প্রায় ১৪/১৫ লক্ষ টাকার ক্ষতিসাধণ করেছে। পৌরসভার সরল গ্রামের সাংবাদিক আব্দুল আজিজের বাড়ি ভাংচুর করে প্রায় দুই লক্ষ টাকা, লস্কার ইউনিয়নের সাংবাদিক স্নেহেন্দু বিকাশের বাড়ি ভাংচুর করে প্রায় এক লক্ষ টাকা ও লতার ইউনিয়নের সাংবাদিক কৃষ্ণ রায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাংচুর করে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ক্ষতিসাধণ করেছে। তাছাড়াও উপজেলার নতুন বাজার কালী পূজা মন্দির, বোয়ালিয়ার সমিরন সাধু, কপিলমুনির ব্যবসায়ী রামপ্রসাদ পাল, সাধন ভদ্র, বিধান ভদ্র, আনারুল, নির্ম্মল মজুমদার, তাপষ সাধু, পিযুষ সাধু, বিপ্লব সাধু, বিশ্বজিৎ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, সোলাদানার বিশ্বজিৎ মন্ডল, রাড়ুলীর সুজিত দাশ, গদাইপুর ইউনিয়নের উৎপল অধিকারী, শংকর ঘোষ, সুভাষ দেবনাথসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তির  ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।





মিডিয়া এর আরও খবর

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

আর্কাইভ