রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন, সাইদুর রহমান সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক
মাগুরা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন, সাইদুর রহমান সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক
![]()
মাগুরা প্রতিনিধি : প্রবীণ সাংবাদিক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমানকে সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে মাগুরা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শামীম আহমেদ খান, কোষাধ্যক্ষ এডভোকেট অমিত মিত্র, নির্বাহী সদস্য খান শরাফত হোসেন, অ্যাডভোকেট আরজু সিদ্দিকী, ওয়ালিয়ার রহমান,এম এ হাকিম, লিটন ঘোষ, তারিকুল আনোয়ার তরুণ, অলোক বোস ও সঞ্জয় রায় চৌধুরী। সভায় অনতিবিলম্বে নতুন সদস্য সংগ্রহ শেষে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের পর থেকে মাগুরা প্রেসক্লাবে কোন নতুন সদস্য অর্ন্তভুক্ত না করায় দীর্ঘদিন ধওে অচল অবস্থা চলছিল । নবনির্বাচিত কমিটির মাধ্যমে সে অচল অবস্থার নিরসন ও মাগুরায় সুষ্ঠু ধারার সাংবাদিকতার বিকাশ হবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা ।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 