রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন
মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি :- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল রোববার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে । ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে মাগুরা সদরের বাটিকাবাড়ি গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়। এ অবস্থায় আমরা মীমাংসার চেষ্টা করি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আজমপুর গ্রামের আচরোব বিশ্বাসের ছেলে মোঃ সিরাজ বিশ্বাস বাদী হয়ে গত ৩ অক্টোবর মাগুরা বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১৩ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র মোঃ হোসাইন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হুরায়রা শিকদার, রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সোহান বিশ্বাস প্রমুখ।এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 