শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনী-র‌্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেফতার ১১
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনী-র‌্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেফতার ১১
৩৩৩ বার পঠিত
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনী-র‌্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেফতার ১১

--- রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এর মধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।শনিবার ও রোববার দুই দিন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিনগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান এখনো চলমান আছে।

অন্যদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আটজনকে গ্রেফতার করেছেন। এর পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ও তিনজন সাধারণ মানুষ। এছাড়াও এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাসাটির লোকজনকে জিম্মি করে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা তহিদুর রহমান বলেন, আসামিরা অজ্ঞাত। তবে আসামিদের ধরার অভিযান অব্যাহত আছে।





জাতীয় এর আরও খবর

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে  - সংস্কৃতি মন্ত্রী নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আর্কাইভ