শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
২৬৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

---

 

‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি ও চশমা বিতরণ অনুষ্ঠান  ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে খুলনার গোয়ালখালি পিএইচটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সমাজে প্রতিষ্ঠার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের চলার পথে সব থেকে বড় উপকরণ হল সাদাছড়ি। তাদের জীবনমান উন্নয়ন, সাফল্য অর্জনে এর গুরুত্ব অপরিহার্য। তাই সাদাছড়ির ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার বাড়াতে হবে। অতিথিরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান জানান।

সভায় জানানো হয়, খুলনায় ৪৩ হাজার একশত ৪৮জনকে প্রতিবন্ধী ভাতা ও সাতশত ৬০জনকে চার স্তরে শিক্ষাভাতা প্রদান করা হয়েছে। কোন না কোনভাবে ৫২ হাজার চারশত ৮৫জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সবাইকে সুবর্ণকার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা। অনুষ্ঠানে পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মোঃ আবিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তা মৌসুমী দেবনাথ, দৃষ্টি প্রতিবন্ধী সবুজ, শেখ নুর মোহাম্মদ সুনু, বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডসেভারের জেলা কো-অর্ডিনেটর বনফুল চুমকি বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অতিথিরা ১৫ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি, কালো চশমা ও আটজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

আর্কাইভ