শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
৩০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

---
জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর   প্রভাব মোকাবেলা ও উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে,জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের ঐক্যবদ্ধতা  প্রয়োজন।
এরই পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৪ রোজ বুধবার বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ  ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শনের আওতায় শরণখোলার ঝুঁকিপূর্ন  উপকূলীয় এলাকায় সরজমিনে মানুষের দুঃখ দুর্দশা দেখে পরবর্তীতে শরণখোলাতে একটি মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের ওপর পড়া নেতিবাচক প্রভাব সরাসরি দেখা এবং স্থানীয় জনগণের দুর্ভোগের সাথে পরিচিত হওয়া। পরিদর্শন শেষে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে  জেলার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ এবং পরিবেশ সুরক্ষার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি শাহিদা আক্তার, সহ সভাপতি নার্গিস আক্তার ইভা, সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, এস কে হাসিব, মোঃ কাম্রুজ্জামান সহ শরণখোলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং আরো অনেক সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। সুপার সাইক্লোন সিডর, রেমাল, আম্ফান ও ইয়াসের আঘাত সংকট আরো বাড়িয়ে দিয়েছে। শরণখোলা উপকূলের মানুষ ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো বহন করে বেড়াচ্ছে। আকাশে মেঘ দেখলেই ওই এলাকার জনমনে আতংক দেখা দেয়। এই আতংক থেকে রক্ষায় উপকূলে টেকসই বাঁধের পাশাপাশি দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে। সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলের অনেক সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করে প্রতিনিধিরা বলেন, গুরুত্ব বিবেচনায় না নিয়ে ও যাচাই-বাছাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়। এতে সরকারী অর্থের অপচয় হয়। অথচ উপকূলের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পাসের অপেক্ষায় পড়ে থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলের উন্নয়ন নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোরামের সদস্যরা জানান, শরণখোলার ঝুঁকি কমাতে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে আয়োজিত এ পরিদর্শন ও মিট দ্যা প্রেস সভা ভবিষ্যতে শরণখোলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)