শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
২৮ জুন রোজ শনিবার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রান্তিক জনগণের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার আলোকে জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রশিদ গাজী। অর্ধ বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি ববিতা রানী মন্ডল, সম্পাদক তপন কুমার মন্ডল, কৃষি সম্পাদক সুজিত মন্ডল, ফোরামের অন্যান্য নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, লিডার্সের মনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে।
সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষ বারবার দুর্যোগের সম্মুখীন হচ্ছে—বিশেষ করে নদীভাঙন, অতিবৃষ্টি ও খরার প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে।
সভায় তারা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন ও স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন পরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সভা শেষে সভাপতি বলেন, এই ফোরামের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা। এই অর্ধ-বার্ষিক সভাটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতা-ভিত্তিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।






অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ 