শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুরে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শ্রীপুরে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গননা শেষে জেলা নেতৃবৃন্দ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে চন্ডিখালি-কালিনগর ৪নং ওয়ার্ডে ১০৮ ভোটের মধ্যে উভয়ে ৫২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম ও আব্দুর রশিদ ৫২ ভোট পেয়ে এবং ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৯৭ ভোটের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম ৪৬ ভোট পেয়ে ড্র হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 