সোমবার ● ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ
পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ
পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত “পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির” আওতায় উপজেলার ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে ৩০জুন সোমবার বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, উপজেলার লস্কর, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে তিন ইউনিয়ন থেকে ২০ জন এলসিএস কর্মী নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৩ জনকে ওয়েটিং এ রাখা হয়েছে।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 