বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে ‘এইচপিভি টিকাদান’ আজ থেকে শুরু পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা পাবে এ টিকা
নড়াইলে ‘এইচপিভি টিকাদান’ আজ থেকে শুরু পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা পাবে এ টিকা

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে ‘এইচপিভি টিকাদান’ (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ অক্টোবর) থেকে শুরু হয়ে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। এর আগে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। স্বাগত বক্তব্য রাখেন-জেলা তথ্য অফিসার রোস্তম আলী।
এছাড়া উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, এনডিসি জিসান আলী, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন নেছা শিখাসহ অনেকে।
সভায়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। আজ (২৪ অক্টোবর) থেকে শুরু হয়ে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। এইচপিভি সংক্রমণ থেকে বাঁচতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এ টিকা দিতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যেতে হবে। সভায় গালর্সগাইড, বাংলাদেশ স্কাউট, শিক্ষক ও সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।






স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 