শনিবার ● ১৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কপ২৯ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে লিডার্সের সাইড ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত
কপ২৯ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে লিডার্সের সাইড ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ;
১৫ ই নভেম্বর, ২০২৪ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় কপ২৯ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে সাইড ইভেন্ট কক্ষ ০৭ এ Financing Loss and Damage: Way Forward for Grassroots Action শিরোনামে লিডার্স এর সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও সম্প্রদায়গুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সমাধানের পথ নিয়ে আলোচনা করার জন্য এই ইভেন্টটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। দুই ধাপে আয়োজিত ইভেন্টটিতে টেকনিক্যাল সেগমেন্ট এ অংশ নেন ম্যানিলা অবজারভেটরি থেকে জনাব জয় রেয়েস, লিডার্স এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল, গণ উন্নয়ন কেন্দ্র থেকে জনাব মুনির হোসেন, ক্লাইমেট টক ফিজি থেকে জনাব ম্যাকেরিটা। পরবর্তী স্ট্র্যাটেজিক সেগমেন্ট এ অংশ নেন ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড থেকে জনাব ওয়ানুন পার্পিবুল, ব্র্যাক থেকে জনাব গোলাম রাব্বানি, একশন এইড থেকে জনাব ফারাহ কবীর, কানসা থেকে জনাব সন্জয় ভাসিস্ট এবং ক্রিশিয়ান এইড এর জনাব নুজহাত জাবিন। দুই পর্বের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অক্সফাম অস্ট্রেলিয়া এর জনাব জোসি লি।
সাইড ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি কার্যকর এবং ন্যায়সঙ্গত সমাধানের রূপরেখা প্রণয়ন করা। এতে বিশেষভাবে জোর দেওয়া হয় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সহ্য করতে ব্যর্থ দেশ ও সম্প্রদায়গুলোর জন্য আন্তর্জাতিক তহবিল গঠন, ন্যায্য ক্ষতিপূরণ, এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার উপর।
বক্তারা তাদের বক্তব্যে লস আ্যান্ড ড্যামেজ ফান্ড এবং এই ফান্ডে সাধারণ মানুষের অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। ক্ষতিগ্রস্ত এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে অতিসত্ত্বর এই তহবিলের আকার বৃদ্ধি এবং লোন নয় বরং ক্ষতিপূরণ হিসেবে তা প্রাপ্তির বিষয়ে তারা মতামত প্রদান করেন।
লিডার্সের নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান বাস্তবতা। ক্ষতিগ্রস্ত দেশ ও সম্প্রদায়গুলো আজ টিকে থাকার লড়াইয়ে আছে। তাদের জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।”
আলোচনার সময় বিশেষভাবে উঠে আসে একটি কার্যকর লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনের প্রয়োজনীয়তা। বক্তারা জানান, উন্নত দেশগুলো থেকে এই তহবিলে যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে না পারলে জলবায়ু সংকটে ভুক্তভোগী দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। এই তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষি, বাসস্থান, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান পুনর্গঠনে সহায়তা করা হবে।
লিডার্স আন্তর্জাতিক মহলে এই ইভেন্টের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। অংশগ্রহণকারীরা সম্মেলনের মূল পর্বে এই ইস্যুতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।






পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মহান মে দিবস পালিত
নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
খুলনায় মহান মে দিবস পালিত
ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া
মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা
মাগুরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক; সেক্রেটারী টিক্কা
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা 