শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

SW News24
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার
২০১ বার পঠিত
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার

 ---পাইকগাছায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরের মালামাল পুড়ে যাওয়ায় পথে বসেছে দিনমজুর পরিবার। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের মৃতঃ আকাম মোড়লের ছেলে দিনমজুর নূর ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘরের চাল, খাট, পরনের কাপড়-চোপড় ও অন্যান্য জিনিস পত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান নুর ইসলামের পরিবার। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবার।ক্ষতিগ্রস্ত নূর ইসলামের বড় ভাই ইনছার মোড়লের স্ত্রী সুফিয়া বেগম জানান, আমাদের বসত ঘরের সামনেই নুর ইসলামের বসত ঘর। আনুমানিক রাত ২ টার দিকে নূর ইসলামের বসতঘরে আগুনের শিখা দেখে আমার শাশুড়ী চিৎকার দিলে বাহিরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে সকলে মিলে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নুর ইসলামের স্ত্রী রাশিদা বেগম বলেন, প্রতিপক্ষদের ভয়ে আমরা পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে থাকি। মাঝে মধ্যে বসতবাড়িতেও থাকা হয়। তবে ঘটনার দিন রাতে পরিবারের কেউ আমরা বাড়িতে ছিলাম না এ সুযোগে বসত ঘরে আগুন দিতে পারে বলে ধারণা করছি।

এ বিষয়ে দিনমজুর নুর ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। গত ৫ আগস্টের পর প্রতিপক্ষরা মারপিট সহ আমার পূর্বের দীর্ঘদিনের বাড়ী-ঘর ভাংচুর করেন। যা এলাকার সবাই অবগত আছে। এরপর কোন রকমে থাকার জন্য পুরনো বাড়িতে টিনের চাল-বেড়ার একখানা ঘর বাঁধি। মাঝে মধ্যে এখানে থাকা হয়। আগুনে পুড়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ায় আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের সাথে দুটি বোতল ও টায়ারের অংশ বিশেষ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে নুর ইসলাম জানান।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)