সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রা খালে অবৈধ নেটপাটা অপসারণে মিডিয়া ক্যাম্পেইন
কয়রা খালে অবৈধ নেটপাটা অপসারণে মিডিয়া ক্যাম্পেইন

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ উপজেলার কয়রা খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ শিকারের কারণে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এ ছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। স্থানীয় অধিবাসীদের সুবির্ধাতে নেটপাটা ও অবৈধ জাল অপসারণ করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনার লক্ষ্যে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় সুন্দরবন কোয়ালিশন এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে সহযোগীতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব ও অডিএফ। ক্যাম্পেইনে কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। ক্যাম্পেইনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ। পরে উপস্থিত সাংবাদিকরা কয়রা খাল পরিদর্শন করেন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 