সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় আবারও পাখি শিকারী আটক ; ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমনা
পাইকগাছায় আবারও পাখি শিকারী আটক ; ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমনা
খুলনার পাইকগাছায় আবারও একজন পাখি শিকারীকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমনা করা হয়েছে। জানা যায়, সোমবার পাইকগাছার লতা ইউনিয়নের পুতলাখালী সংলগ্ন বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার মোঃ সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য মোঃ জাবির মাহমুদ অভিযান চালিয়ে পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস (৫০) নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স, ১২টি ফাঁদজাল, একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেন। এসময় জব্দকৃত অতিথি পাখিকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, পরিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ৩ ডিসেম্বর রাতে পাইকগাছার বেতবুনিয়া গ্রাম থেকে আরো একজন পাখি শিকারীকে আটক করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 