রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আহাদের পথ চেয়ে মায়ের আকুতি
আহাদের পথ চেয়ে মায়ের আকুতি

মাগুরা প্রতিনিধি : মায়ের স্বপ্ন ছিল পড়াশুনা শেষ করে,সেনাবাহিনীর চাকরি করবেন তার সন্তান আহাদ । ধরবেন সংসারের হাল। বাবাকে আর ভ্যান গাড়ি চালাতে দেবে না। মা পাখি খাতুন এখনো পথ চেয়ে বসে থাকেন আহাদ বুঝি কলেজ থেকে বাড়ি ফিরে আসবে। মা বলে ডাক দিবে। এভাবে কান্না জড়িত কণ্ঠে মা-পাখি খাতুনের আকুতি।
বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে আহাদ ভর্তি হয় মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রী কলেজে। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থানার সামনে গুলি বৃদ্ধ হয়ে নিহত হয় আব্দুল আহাদ আলী (১৭)। নিহত আহাদের পিতা ইসুফ আলী ভ্যান গাড়ি চালিয়ে গোটা সংসারটা চালিয়ে নিচ্ছিলেন। ছেলের আকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছে গোটা পরিবার।
সরজমিনে আহাদের বাড়িতে গিয়ে দেখা যায়, আধা পাকা একটি টিনের ঘর। পাশেই রয়েছে গোয়াল ঘর। বৃষ্টি হলেই বাড়ির উঠানে জমে পানি। ছোট একটি টিন সেডের বাড়িতে থাকেন আহাদের বাবা-মা ও ছোট ভাই।
আহাদের পিতা ইউসুফ আলী বলেন, ছোট বেলা অনেক কষ্ট করে আহাদের বড় করে তুলেছি। আহাদের স্বপ্ন ছিল বড় হয়ে আহাদ সেনাবাহিনীতে চাকরি করবে। কিন্তু সেই স্বপ্ন এখন স্বপ্ন থেকে গেল। আহাদ নেই। তিন মাস হয়েছে আহাদের মৃত্যু হয়েছে। সরকারি ভাবে মাত্র ৫ হাজার টাকা ও একটি সেলাই মেশিন পেয়েছি,এর বেশি কিছু পাইনি।
তবে এ ঘটনায় নিহত আহাদের ছোট চাচা ইয়াকুব আলী বাদি হয়ে একটি মামলা করেন। সেই মামলায় শতাধিক মানুষের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত তেমন কেউকে পুলিশ আটক করতে পারেনি। আহাদের মা -পাখি খাতুন বলেন ,আমার আদরের বুকে গুলি করে হত্যা করেছে যারা তাদের বিচার চাই।
মাগুরা মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহাদ আলী হত্যা কান্ডে যারা জড়িত তাদের অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।






নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু 