বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » কয়রায় যৌথ বাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার
কয়রায় যৌথ বাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার
![]()
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় যৌথ অভিযান পরিচালনা করে একটি দুইনালা পাইপগান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন চরামুখা খেয়াঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার একটি মাছের ঘেরে তল্লাশি চালিয়ে একটি দুইনলা পাইপগান উদ্ধার করা হয়।
সিয়াম-উল-হক জানান, এ সময় দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জানতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীরা অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে এলাকাবাসী। পরে উদ্ধারকৃত অস্ত্র কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 