শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন
২৫৮ বার পঠিত
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন

---
ফরহাদ খান, নড়াইল ; বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের আলাদাতপুর এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, রূপগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কালচারাল বিভাগের সদস্য আবিদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য এম মুনীর চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল বাশার, আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, হেমায়েতুল হক হিমু, অধ্যাপক খিয়াম উদ্দিন, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে।

জামায়াত নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। এই অর্জন যেন দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে নসাৎ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতন্ত্রের মানসকন্যা দাবিদার শেখ হাসিনা নিজেই গণতন্ত্র হত্যা করে জামায়াত-ছাত্রশিবিরসহ বিরোধী দল-মতার্দশের ওপর অমানবিক নির্যাতন করেছে। জামায়াতে ইসলামীর নীতি-আদর্শের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ আমরা কাজ করতে চাই। সব জঞ্জাল পরিস্কার-পরিচ্ছন্ন করতে চাই।

নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় সড়কের পাশে অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে দু’টি তলা রয়েছে। এর মধ্যে আধুনিক মানের সেমিনার কক্ষ, জেলা আমির ও সেক্রেটারির অফিসকক্ষসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দপ্তর রয়েছে এখানে।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)