রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামাতের ওয়ার্ড কর্মী সম্মেলন
মাগুরায় জামাতের ওয়ার্ড কর্মী সম্মেলন

মাগুরা প্রতিনিধি : দলকে শক্তিশালী ও দলীয় কর্মীদের গতিশীল করতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা শাখার আয়োজনে গতকাল রবিবার বিকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রস্থাগারে ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ওয়ার্ড কর্মী সম্মেলনে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ড আমীর মীর আকরাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা শাখার আমীর অধ্যাপক এমবি বাকের । প্রধান বক্তা ছিলেন যশোর,কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাহাবুবুর রহমান ও শহর আমীর অধ্যাপক আশরাফুল আলম। সম্মেলনে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । সম্মেলনে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা শাখা জেলা পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ শুরু করেছে । ইতিমধ্যে মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড কর্মী সম্মেলন। পৌরসভার এ ওয়ার্ডে জামাতের কর্মীদের আরো গতিশীল করতে বিভিন্ন টিম ওয়ার্ক কাজ করছে । আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জোর আহবান জানানো হয় ।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 