সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসী কর্তৃক ঢাকার টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথীভাইদের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার গড়ুইখালীতে পাইকগাছা-কয়রা ইত্তেহাদুল ওলামা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যাহারা রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লীদের হত্যা করতে পারে, তাহারা কখনো তাবলীগ জামাতের লোক হতে পারে না। সাদপন্থি’রা ইন্ডিয়ার “র” এর এজেন্টের সমস্ত প্রপাগাণ্ডা আমাদের দাওয়াতের তাবলীগের মাধ্যমে বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে চাচ্ছে সুতরাং অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত পূর্বক আইনের আওতায় এনে সরকারের কাছে ফাঁসির দাবী জানিয়েছেন বক্তারা। এসময়ে উপস্থিত ছিলেন, পৌরসভার শিববাটির জামিয়া-তুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী কুদরত উল্লাহ কাসেমী, মুফতী সিরাজুল ইসলাম, নাজমুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, গোলাম রব্বানী, আনারুল ইসলাম, তৈয়েবুর রহমান,সফিকুল ইসলাম, আনিসুর রহমান, হাফেজ আঃ মমিন, আঃ সবুর, শহিদুল ইসলাম, তোফায়েল আহমেদ ক্বারী আদম আলী, তাবলীগের মুরব্বি সৈয়দ আলী জোয়ার্দার, মাওলানা জাহাঙ্গীর আলম, মোস্তফা গাজী, আঃ জলিল ঢালী, মোঃ আতিকুর রহমান, মোঃ কামরুল ইসলাম সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।






পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মহান মে দিবস পালিত 