শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইজারাকৃত সরকারি খাল দখলের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইজারাকৃত সরকারি খাল দখলের অভিযোগ
২৫০ বার পঠিত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইজারাকৃত সরকারি খাল দখলের অভিযোগ

 --- পাইকগাছায় সরকার কর্তৃক ইজারা দেওয়া বদ্ধ খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ইজারাপ্রাপ্ত আজিজুল ইসলাম গাজীর অভিযোগ জানা গেছে, আয়ূব আলী  আজিজুলের ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে  তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। আরও জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া নদী(বদ্ধ) ৩০.৯২ একর জলমহলটি  ২ জানুয়ারি ২০২৪  ৩১.০০.০০০০.০৫০.০৩১.২৩.১০৯ নং স্মারকে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩১ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ মোট ৬ বছর মেয়াদে সরকারি জলমহাল কমিটি ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে মতে চাঁদখালীর কালিদাসপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: অনুকূলে প্রথম চার বছর ২ লক্ষ ৬৭ হাজার পাঁচ শত টাকা ও পরবর্তী দুই বছর উক্ত অংকের ২৫% বর্ধিত মূল্যে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইজারাপ্রাপ্তের পর থেকে সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম গাজী উক্ত জলমহালটি সরকার কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধ পূর্বক শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছে বলে জানান। এমতাবস্থায় আজিজুল ইসলাম গাজী অভিযোগ করেন,এক জানুয়ারি ২০২৫  আয়ূব আলী গং আমার ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে আমি তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। এসময়ে আমি উপায়ন্তর না পেয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে ওসি সাহেব আমাকে এসিল্যান্ডের সাহেবের শরণাপন্ন হতে বলে। তখন আমি বিষয়টি এসিল্যান্ড সাহেবকে অবগত করলে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে সরকারি সম্পত্তি রক্ষার্থে ওসি সাহেবকে বলে দেন। সে মোতাবেক থানা থেকে এএসআই মাসুদ সরজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আবারো আয়ূব আলী গং উক্ত জমিতে বাঁধ বন্দী দিতে থাকে। এ ঘটনা আমি থানা পুলিশকে অবগত করলে এএসআই মাসুদ আমাদের উভয় পক্ষকে থানায় ডেকে এসিল্যান্ড সাহেব নির্দেশের আলোকে কাজ বন্ধ রেখে তাহার দপ্তরে যোগাযোগ করার জন্য উভয় পক্ষকে বলে দেন। এর পরও আয়ূব আলী গং উল্লেখিত নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে  ৫ জানুয়ারি রবিবার বাঁধ বন্দীর কাজ চলমান রেখেছে। তাছাড়া এ খাল দিয়ে ইউনিয়নের একাধিক খালের পানি নিষ্কাশন হয় বলে জানান আজিজুল গাজী। অপরদিকে আয়ূব আলী জানান, আমি ২০০১ সালে এ জমির মধ্যে থেকে ১ একর(৩ বিঘা) জমি স্থায়ী বন্দবস্ত পেয়েছি জমির কর খাজনা পরিশোধ করে আসছি। তাছাড়াও এ জমি কৃষি ব্যাংকে বন্দক রেখে লোন নিয়েছি যা চলমান রয়েছে। এবিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমি অবগত রয়েছি এবং নায়েব কে সরজমিন যাওয়ার জন্য বলা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ