শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি ; বিপাকে নিন্ম আয়ের মানুষ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি ; বিপাকে নিন্ম আয়ের মানুষ
৪৬৯ বার পঠিত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি ; বিপাকে নিন্ম আয়ের মানুষ

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৌষের শেষে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কারণে জনজীবন বিপর্যস্ত। শুক্র,শনি ও রবিবার এ ৩ দিন শৈতপ্রবাহ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না। কোনদিন বিকালে আবার কোন দিন দুপুরের পর একটু সূর্যের দেখা মিললেও তার তাপমাত্রা খুবই কম। রবিবার ভোর থেকেই কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছে নি¤œ আয়ের শ্রমজীবী মানুষেরা। ভোর থেকেই শীতের কুয়াশা ভেদ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরের কাঁচাবাজারে নানা ধরণের শীতের সবজির সমাগম ঘটে। সরজমিন ভোরে গিয়ে দেখা যায়,ফুলকপি,পাতাকপি,গাজর,বেগুনসহ নানা ধরণের সবজি এসেছে কাঁচাবাজারে । কৃষক হারেজ আলী বলেন,ভোরে নড়িহাটি গ্রাম ফুলকপি নিয়ে বাজারে এলাম। শীতের তীব্র কুয়াশা ভেদ করে খবুই কষ্ট করে পৌছাতে হয় কাঁচা বাজারে । বর্তমানে ফুলকপির দাম পাচ্ছি না। তাই বিপাকে আছি। রিক্সাচালক মোহল আলী বলেন,আমি শীত কুয়াশা ভেদ করে ভোর থেকেই রিক্সা চালাই । আজ ৩ দিন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শহরে সকাল থেকেই মানুষের চলাচল কম । বেলা ১২ টার শহরে লোকজন বের হলেও ভাড়া নেই । শীতের তীব্রতা বেশি থাকার কারণে আমাদের কষ্ট বেশি হচ্ছে । রাজমিস্ত্রি রেজাউল জানান, কয়েকদিন শীতের বেড়ে যাওয়ার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। আমার অনেক শ্রমিক শীতের কারণে কাজে আসছে না। তাই শীত বেড়ে গেলে কাজ কম করবো। স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম জানান,রবিবার থেকে আমাদের স্কুল শুরু হয়েছে। শীতের তীব্রতা ও কুয়াশা বেশি থাকার কারণে স্কুলে শিক্ষার্থী খুবই কম। ক্লাস শুরু হওয়ার কারণে কিছু শিক্ষার্থী শীতের তীব্রতা ভেদ করে এসেছে কিন্তু শীত যদি আগামীতে বেড়ে যায় তাহলে শিক্ষার্থী কম হবার সম্ভাবনা কম। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে গ্রামাঞ্চলের অনেক স্থানে আগুন জ্বালিয়ে তাপ নিবারণের চেষ্টা করছে কিছু মানুষ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)