রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইজারাকৃত সরকারি খাল দখলের অভিযোগ
পাইকগাছায় ইজারাকৃত সরকারি খাল দখলের অভিযোগ
পাইকগাছায় সরকার কর্তৃক ইজারা দেওয়া বদ্ধ খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ইজারাপ্রাপ্ত আজিজুল ইসলাম গাজীর অভিযোগ জানা গেছে, আয়ূব আলী আজিজুলের ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। আরও জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া নদী(বদ্ধ) ৩০.৯২ একর জলমহলটি ২ জানুয়ারি ২০২৪ ৩১.০০.০০০০.০৫০.০৩১.২৩.১০৯ নং স্মারকে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩১ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ মোট ৬ বছর মেয়াদে সরকারি জলমহাল কমিটি ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে মতে চাঁদখালীর কালিদাসপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: অনুকূলে প্রথম চার বছর ২ লক্ষ ৬৭ হাজার পাঁচ শত টাকা ও পরবর্তী দুই বছর উক্ত অংকের ২৫% বর্ধিত মূল্যে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইজারাপ্রাপ্তের পর থেকে সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম গাজী উক্ত জলমহালটি সরকার কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধ পূর্বক শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছে বলে জানান। এমতাবস্থায় আজিজুল ইসলাম গাজী অভিযোগ করেন,এক জানুয়ারি ২০২৫ আয়ূব আলী গং আমার ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে আমি তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। এসময়ে আমি উপায়ন্তর না পেয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে ওসি সাহেব আমাকে এসিল্যান্ডের সাহেবের শরণাপন্ন হতে বলে। তখন আমি বিষয়টি এসিল্যান্ড সাহেবকে অবগত করলে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে সরকারি সম্পত্তি রক্ষার্থে ওসি সাহেবকে বলে দেন। সে মোতাবেক থানা থেকে এএসআই মাসুদ সরজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আবারো আয়ূব আলী গং উক্ত জমিতে বাঁধ বন্দী দিতে থাকে। এ ঘটনা আমি থানা পুলিশকে অবগত করলে এএসআই মাসুদ আমাদের উভয় পক্ষকে থানায় ডেকে এসিল্যান্ড সাহেব নির্দেশের আলোকে কাজ বন্ধ রেখে তাহার দপ্তরে যোগাযোগ করার জন্য উভয় পক্ষকে বলে দেন। এর পরও আয়ূব আলী গং উল্লেখিত নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে ৫ জানুয়ারি রবিবার বাঁধ বন্দীর কাজ চলমান রেখেছে। তাছাড়া এ খাল দিয়ে ইউনিয়নের একাধিক খালের পানি নিষ্কাশন হয় বলে জানান আজিজুল গাজী। অপরদিকে আয়ূব আলী জানান, আমি ২০০১ সালে এ জমির মধ্যে থেকে ১ একর(৩ বিঘা) জমি স্থায়ী বন্দবস্ত পেয়েছি জমির কর খাজনা পরিশোধ করে আসছি। তাছাড়াও এ জমি কৃষি ব্যাংকে বন্দক রেখে লোন নিয়েছি যা চলমান রয়েছে। এবিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমি অবগত রয়েছি এবং নায়েব কে সরজমিন যাওয়ার জন্য বলা হয়েছে।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 