শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সারাদেশ » বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রথম পাতা » সারাদেশ » বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
২৩৫ বার পঠিত
রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

---

বাংলাদেশ পুলিশের ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ৬০৮ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ  ১২ জানুয়ারি রবিবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন।

ব্যাচের সর্ববিষয়ে চৌকস টিআরসি মোঃ ওয়াহিদ হাসান, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ ইমরুল কায়েস, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ হৃদয় ইসলাম এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন সোহানুর রহমান।

রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে অ্যাডিশনাল আইজি মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই সমাপনী ও কুচকাওয়াজের মধ্যদিয়ে জনগণের জানমালের নিরাপত্তা, সরকারি সম্পদরক্ষা, জনশৃঙ্খলা, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কর্মজীবন শুরু করতে যাচ্ছ। অপরাধ নিয়ন্ত্রণ ও নিবারণ, জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আপামর জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করবে। দেশের সীমান পেরিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী কাজ করায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। পুলিশের মূলমন্ত্র শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি ধারণ করে কর্তব্য, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করতে পারলে তোমরাই হবে আগামী দিনের অহংকার। তিনি সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব সততার সাথে দায়িত্ব পালনে নতুন পুলিশ সদস্যদের উদাত্ত আহবান জানান।

সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।





সারাদেশ এর আরও খবর

শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ
মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খাল মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খাল
পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে
পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি
পাইকগাছায় রাস্তা থেকে উচু ও গাইডপোষ্ট বিহীন শিবসা ব্রিজ যেন মরণফাঁদ পাইকগাছায় রাস্তা থেকে উচু ও গাইডপোষ্ট বিহীন শিবসা ব্রিজ যেন মরণফাঁদ
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে স্বদেশ বিচিত্রার সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা বিনিময় এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে স্বদেশ বিচিত্রার সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা বিনিময়
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ

আর্কাইভ