বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ এবং চেক প্রদান
বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ এবং চেক প্রদান

জলবাযু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশজন উপকার ভোগীর মাঝে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে।
লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাব এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রাযহান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস এবং টিম লিডার জনাব রেখা খাতুন।এছাডাও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকাযন সংকট দূরীকরণ এর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি ভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারীদের মাঝেও যেন একটি অনুকরণীয উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদের পরিকল্পনা অনুযাযী কাজ করার আহ্বান জানান।
লিডার্সের এই উদ্যোগ উপকূলীয অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 