শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ এবং চেক প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ এবং চেক প্রদান
৩১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ এবং চেক প্রদান

---
জলবাযু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশজন উপকার ভোগীর মাঝে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসাযী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাব এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রাযহান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস এবং টিম লিডার জনাব রেখা খাতুন।এছাডাও  লিডার্সের অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকাযন সংকট দূরীকরণ এর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি ভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারীদের মাঝেও যেন একটি অনুকরণীয উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদের পরিকল্পনা অনুযাযী কাজ করার আহ্বান জানান।

লিডার্সের এই উদ্যোগ উপকূলীয অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ

আর্কাইভ