শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : “এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্ম”এ শ্লোগান নিয়ে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রাত্তন ছাত্রদের ১৭০ বছর বর্ষপূতি উৎসব উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে মাগুরা সরকারি বালক প্রাঙ্গনে অনুষ্ঠান প্রস্তুতি মুলক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ,সদস্য সচিব মনোয়ার হোসেন খান,যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর ও আয়োজক কমিটির সমন্বয়ক খান ইমাম পিকুল। আয়োজক কমিটির সমন্বয়ক খান ইমাম পিকুল জানান,মাগুরার ঐতিহ্যবাহি সরকারি মডেল স্কুলের ১৭০ বছর পূতি উৎসবের আমাদের মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। আজ রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধন হলো। আগামী ঈদুল ফিতর পরবর্তী ৩য় দিন এ উৎসব হবে। আমরা আশারাখি এ উৎসবে প্রায় ৪-৫ হাজার প্রবীণ ও নবীন ছাত্ররা অংশ নেবে।এ উৎসবে থাকছে আলোকসজ্জা,আতশবাজি,বর্ণাঢ্য র্যালী,স্মৃতিচারণ,আড্ডা,সম্মাননা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হবে।






খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন 