শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
মাগুরায় ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ১৬ দলীয় অনিক ও রকি স্মৃতি লক্ষ টাকার ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে । গতকাল শনিবার বিকালে সদরের শিবরামপুর বল ফিল্ড মাঠে শহীদ রাশেদ সেলিম স্মৃতি সংঘ এ টুর্ণামেন্টের আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় শহীদ আরাফাত স্মৃতি সংঘ মুখোমুখি হয় এমকে স্পোর্টস বাংলাদেশের। খেলায় এমকে স্পোর্টস বাংলাদেশ শহীদ আরাফাত স্মৃতি সংঘকে হারিয়ে জয়ী হয়।এ টুর্ণামেন্টে যশোর,রাজবাড়ি,চুয়াডাঙ্গা,কুষ্টিয়া,বরিশাল জেলার বিভিন্ন ক্রিকেট টিম অংশ নিচ্ছে। খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কর প্রদ্যুৎ কুমার রায় ।






পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন 