শনিবার ● ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : বর্তমান সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ প্রধান অতিথি থেকে এ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এ সময় মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচি মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। এরই আলোকে আজ মাগুরা জেলায় এ কর্মসূচি শুরু হলো। প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, বিদ্যালয় মাদ্রাসার আশেপাশে, সরকারি পতিত জমিতে, নদীর ধারে, পুকুরের পাশে,খাল বিলের আশেপাশে এ কর্মসূচির বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 