রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জাতীয় » অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটালো হামলাকারীরা
অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটালো হামলাকারীরা
রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে যাওয়ার সময় হামলা হয়েছে। হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী আহত হয়েছেন।
২৬ জানুয়ারি রোববার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী জানান, চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ তারা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন। কাজ শেষে সেখান থেকে পায়ে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় পলিথিন ব্যবসায়ীদের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এসময় তারা ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।
এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাকে ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।






মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম 