বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় লেবুবুনিয়া খালের পুনঃখনন কর্যক্রমের উদ্বোধন
পাইকগাছায় লেবুবুনিয়া খালের পুনঃখনন কর্যক্রমের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লস্করের খড়িয়া লেবুবুনিয়া খালের পুনঃখনন কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লেবুবুনিয়া মন্দির চত্বরে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। আনুষ্ঠানিক ভাবে খানটির পুনঃখনন কর্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সানার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখার আলম, সিনিয়র মহৎ কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, উন্নয়ন সংস্থা সলিডোরিয়েট ও উত্তরনের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, কৃষিবিদ মোস্তফা নুরুল, কৃষিবিদ ফেরদৌস। বক্তব্য রাখেন, খাল খনন কমিটির সভাপতি সুভাষ মন্ডল, সম্পাদক রঞ্জন মন্ডল, ইউপি সদস্য দিলীপ মন্ডল, পরমান্দ সানা,অঞ্জলী রানী,মর্জিনা বেগম, অরুনা বেগম, রফিকুল ইসলাম,অরবিন্দ মন্ডল, তাজউদ্দীন আহম্মেদ,হাসানুজ্জামান, ইউপি সচিব ফারুক হোসেন। পাইকগাছায় ১কিলো মিটারের ঘোপের খাল পুনঃ খননে হারানো যৌবন ফিরে পাবে। সংশ্লিষ্টরা বলছেন, খালটির খননকার্য সম্পন্ন হলে লস্করের খড়িয়া লেবুবুনিয়া,ভড়েঙ্গাসহ ৬ গ্রামের ১২শ একর জমিতে কৃষি ও মৎস্য খাতের উৎপাদন আরোও বৃদ্ধি পাবে। এলাকার অর্থনীতির বিকাশ ঘটবে। ১ কিঃ মিটার দৈর্ঘ খালিটির পুনঃ খননে প্রস্ত হবে ৩০ ফুট ও গভীরতা হবে ৯ ফুট। জোয়ার-ভাটায় পলিভরাটকৃত খালটির পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করায় স্থানীয় প্রশাসন দু’ উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 