বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা
আশাশুনিতে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা

আশাশুনি : আশাশুনিতে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন গাইন, কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব পারভীন’র বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। অনুষ্ঠানে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতাপনগর ক্লাস্টারের পক্ষথেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার প্রদান করা হয়।






মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু 