মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের শোলপুরে কানা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
নড়াইলের শোলপুরে কানা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল ; নড়াইল সদর উপজেলার শোলপুর এলাকায় কানা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
তিনি বলেন, খাল ও পুকুর সংস্কার খুব ভালো উদ্যোগ। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালটি পুনঃখনন করার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। কৃষির উন্নয়ন হবে। এজন্য সবাইকে পুকুর, খাল-বিল, নদী-নালা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো ধরণের প্লাস্টিক, ওয়ানটাইম প্লেট, গ্লাস, কাপসহ পরিবেশের ক্ষতিকারক কিছুই পানিতে এবং সেখানে-সেখানে ফেলা যাবে না। এজন্য সবাইকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর
আলোচনা করেন।
বন্দনা রানীর সঞ্চালনায় ও শোলপুর কানা খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপঙ্কর কুমার দাস, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার ডক্টর মোহাম্মদ ফেরদৌস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী, মনিটরিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সিনিয়র অফিসার বিপ্লব কুমার সাহা, জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার আরাফাত হোসেন, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, কৃষি উয়ন্ননে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। রিজার্ভার খাল পুনঃখননের ফলে শুষ্ক মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত হবে। ফলে জলবায়ু সহিষ্ণু উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন তরান্বিত হবে। শোলপুর কানা খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির বাস্তবায়নে প্রায় আড়াই কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম চলছে।






পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 