শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল জেলা আনসার সমাবেশে সুষ্ঠু পরিবেশে সংসদ নির্বাচনের ওপর গুরুত্বারোপ
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল জেলা আনসার সমাবেশে সুষ্ঠু পরিবেশে সংসদ নির্বাচনের ওপর গুরুত্বারোপ
২৮৯ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল জেলা আনসার সমাবেশে সুষ্ঠু পরিবেশে সংসদ নির্বাচনের ওপর গুরুত্বারোপ

---
ফরহাদ খান, নড়াইল; আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নড়াইল জেলা সমাবেশে আনসার ও ভিডিপি সদস্যদের এ ব্যাপারে সর্তক হওয়ার আহবান জানান তিনি। উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী আরো বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা জনকল্যাণে সবসময় কাজ করে থাকেন। ৫ আগস্ট পরবর্তী সময়েও মাঠে থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন সবাই। এখনও সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন।

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য দেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার কিশোর রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট নুরুল আবছারসহ অনেকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী নড়াইল জেলা এ সমাবেশের আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)