রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
পাইকগাছায় অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
খুলনার পাইকগাছায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পরিচালিত সব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ২ মার্চ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সকল ভাটা মালিক ও তাদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই যথেচ্ছা ইটভাটা স্থাপন করা হয়েছে। পুড়ানো হচ্ছে কাঠ, কৃষি জমি ও নদী থেকে কাটা হচ্ছে মাটি। উপজেলার চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালীতে বর্তমান ১৩টি ইটভাটা কৃষি জমিতে অবস্থিত। এর মধ্যে একটি ইটভাটার বৈধ কাগজপত্র আছে, ১২টি ভাটার কোনো বৈধতা নেই।
পাইকগাছায় স্থাপিত ভাটাগুলো হলো, হরিঢালীর মাহবুবুর রহমান রঞ্জুর যমুনা ব্রিকস ১ ও ২, গদাইপুর মুজিবুর রহমানের ফাইভ স্টার, ফতেমা রহমানের এফএফবি, চাঁদখালীর নাজমুল হুদা মিথুনের এসএমবি, মহিউদ্দিন খানের বিএকে, বাদশার খানের খান ব্রিকস, মুনছুর গাজীর এস এম ব্রিকস, আব্দুল হালিমের স্টার ব্রিকস, আব্দুল মান্নান গাজীর বিবিএম ব্রিকস, আব্দুল জলিলের এডিবি ব্রিকস, শাহাজাদা ইলিয়াসের এমএসবি ব্রিকস, সিরাজুল ইসলামের এসবিএম ব্রিকস, শফিকুল ইসলামের এমবিএম ব্রিকস।
এদিকে রাড়ুলী ইউনিয়নে মিনারুল ইসলাম ও ডালিম সরদারের ইটভাটা তালা থানার সীমান্তে থাকায় এ ব্যাপারে পাইকগাছা উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে তালা উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।






পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 