শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন
২০৯ বার পঠিত
রবিবার ● ২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন

---

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এই পতিপাদ্যে ২ মার্চ  রবিবার সকালে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। প্রধান অতিথি আরও বলেন, আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ প্রদান করবো। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো। তিনি আরও বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)