শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
১৭১ বার পঠিত
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

---
ফরহাদ খান, নড়াইল ; পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রমজানের প্রথম দিনেই (রোববার) শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

দোকানের লাইসেন্স না থাকায় শহরের রূপগঞ্জ বাজারের মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা এবং মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারক বিশ্বাসকে এক হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি ফিরেছে। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন ক্রেতা সাধারণ।

এ ব্যাপারে নড়াইল সদরের ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, বাজার মনিটরিং আমাদের নিয়মিত কাজ। তারপর মাহে রমজান শুরু হয়েছে। আর্মি ক্যাম্পের সহযোগিতায় আমরা বাজার মনিটরিং করছি। পুরো রমজান মাসসহ অন্য সময়েও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ভোক্তা বা গ্রাহক পর্যায়ে যাতে কেউ অসুবিধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমরা সচেষ্ট থাকব।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ