শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার
প্রথম পাতা » আঞ্চলিক » বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার
২৭৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার

--- বঙ্গোপসাগরে গভীরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে বুধবার দুপুরে সুন্দরবনের আলোরকোল উপকূলের গভীর সমুদ্র থেকে এমভি মা বাবার দোয়া নামের ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানায়, গত ১২ দিন আগে  ১৩ জেলেসহ বরগুনার পাথরঘাটা এলাকার এমভি মা বাবার দোয়া নামের ফিশিং ট্রলারটি সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে গভীরে সোয়াচ আব নো গ্রাউন্ডে মাছ ধরতে যায়। রবিবার ভোরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় এই ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ১৩জন জেলে নিয়ে সমুদ্রে ভাসতে থাকে। চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা অবস্থায় বুধবার সকালে ফিশিং ট্রলারটির এক জেলে হটাত করেই মোবাইল নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে সাহায্য চায়। জাতীয় জরুরি সেবা থেকে দ্রুত কোস্টগার্ডকে জানিয়ে সমুদ্রে ভাসতে থাকা জেলেদের উদ্ধার করতে বলা হয়। এরপর মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শুরু করে উদ্ধার অভিযান। এক পর্যায়ে দুপুরের দিকে সুন্দরবনের আলোরকোল উপকূলে ১০ নটিক্যাল মাইল গভীরে পশ্চিম বঙ্গোপসাগরে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া ফিশিং ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয় কোস্টগার্ড। এরপর  মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল দ্রুতগতির কেবিন ক্রুজার নিয়ে গভীর সমুদ্রে গিয়ে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারটিসহ ১৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা এলাকায়। উদ্ধার হওয়া এসব জেলেদের সুন্দরবনের দুবলার চরে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  পরে তাদের ফিশিং ট্রলারটির মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)